× Banner
সর্বশেষ
ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
গৌরনদীতে মহানাম যজ্ঞানুষ্ঠান

বরিশালের গৌরনদীর পৌরসভার উত্তর বিজয়পুর গোলার পার ঠাকুরবাড়ি  সাত দিনব্যাপী ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব উপলক্ষে হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।
গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী শ্রীমৎ ভাগবত পাঠ, ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও  অাজ মঙ্গলবার বিকেলে মহোৎসবের মধ্য দিয়ে শেষ হবে।
 অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা বাদল চক্রবর্তী জানিয়েছেন, শ্রী গৌর গোপাল গোস্বামীর দ্বিতীয় মহাপ্রয়ান দিবস উপলক্ষে শ্রী শ্রী গোরাচাঁদ মন্দির প্রাঙ্গনে সাতদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন, গোপালগঞ্জের শ্রীশ্রী মহাপ্রভু সম্প্রদায়, বরিশালের শ্রীশ্রী মনোহর পাগল সম্প্রদায়, কিশোরগঞ্জের শ্রীশ্রী নন্দদুলাল সম্প্রদায়, কুষ্টিয়ার শ্রী শ্রীকৃষ্ণ কির্তন সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায়, মাগুরার শ্রীশ্রী রাধাশ্রী সম্প্রদায়ের শিল্পীরা।
সাতদিন ব্যাপী অনুষ্ঠানে অাজ  শেষ দিন মঙ্গলবার নামযজ্ঞের সমাপন ও  মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..