আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী নিদের্শের স্বাস্থ্যবিধি না মেনে দোকান-পাট খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের ১৬টি মামলায় ৮ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশালের গৌরনদী বন্দর, আশোকাঠী, বাটাজোরের বিভিন্ন দোকান সরকারী নির্দেশ অমান্য করে ৪টার পরে দোকান খোলা রাখায় ৫টি দোকানে ৫হাজার টাকা ও ১১ পথচারী সরকারী নির্দেশের মাস্ক ব্যবহার না করে রাস্তায় চলাচল করায় ৩হাজার ৬শত টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আলী সুজা।
এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক ও উপজেলা নির্বাহী অফিসের সহকারী মো.শিপন প্রমুখ। ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আলী সুজা সাংবাদিকদের বলেন, গৌরনদী উপজেলায় যাতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ করা যায় সেই জন্য সরকারী নির্দেশ মানার জন্য এই অভিযান পরিচালনা করা হয়।



