রাজনীতিতে বেপরোয়া আচরণ নিয়ে জাতি শঙ্কিত -কাদের

বেপরোয়া চালকের মতো রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করছেন, এই বেপরোয়া আচরণ রাজনীতিতেও দুর্ঘটনার কারণ হতে পারে। সেটা নিয়ে জাতি শঙ্কিত। সেটা সবচেয়ে দুর্ভাবনার কারণ।  বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ছয় লেন বিশিষ্ট এপ্রোচ সড়কের নির্মাণ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এবং এর থেকে মৃত্যুর হার এশিয়ার অন্যান্য দেশ থেকে বেশি নয়। আগামী বছর কর্ণফুলী নদীর ওপর রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে৷ একই স্থানে আরও একটি সড়ক সেতু নির্মাণের পরিকল্পনা আছে সরকারের৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।