ছাতকে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুরস্থ দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত ইউনিফর্ম বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মুহিবুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নতুন জিয়াপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা সাজিদ আলী।

বক্তব্য রাখেন, সমাজসেবী এনামুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুজন মিয়া, সংস্থার সদস্য ডা. রফিক উদ্দিন, মকমল হোসেন, জুবায়ের আহমদ ও মাজহারুল ইসলাম। এসময় রহমানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ তাজ উদ্দিন, নতুন জিয়াপুর মাদরাসার শিক্ষক জাকারিয়া আলম, শিক্ষক জহিরুল ইসলাম, তাজুল ইসলাম, শিক্ষিকা হালিমা বেগম, পান্না বেগম, রুবিনা বেগম, দিলরুবা বেগম, সংস্থার কোষাধ্যক্ষ কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সদস্য মামুন খান, দুলন মিয়া, সুহেল আহমদ, নিয়ামুল হক, জসিম উদ্দিন, মহিউজ্জামান আদিল, রাজিব আহমদ, মুসাদ্দিক আহমদ, জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, সদস্য কামারুল হাসান।

সভাশেষে গ্রামের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।