× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

বরিশাল প্রতিনিধি

গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতাজারাব সালেহীন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা বিএনপির আহŸায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, প্রেসক্লাবের আহবায়ক ও বরিশাল জেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শফিকুর রহমান স্বপন শরিফ, পৌর জামায়াতের সেক্টেটারী মো. হাফিজুর রহমান, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান সহ অন্যান্যরা।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, তবে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে’।


এ ক্যটাগরির আরো খবর..