× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ॥ ১০ জন আহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস

গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ারা বেগম (৪৫) নামে এক সৌদি প্রবাসী নারী নিহত ও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম বরিশাল বিমান বন্দর থানার চুলচর বালিয়াখালি গ্রামের নুর আলমের স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, দুপুর ১২ টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা গুনগুন পরিবহন ও বিপরীত দিক থেকে আসা যাতায়াত পরিবহন বার্থী বাসষ্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন নেতৃত্বে একটি টিম ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারন করে যান চলাচল স্বাভাবিক করেন। গুরুতর আহতদের গৌরনদী ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..