গৌরনদীতে জাতির জনকের ছোট ভগ্নিপতি শহীদ আবদুর সেরনিয়াবাদের শততম জন্মদিন উদযাপন

গৌরনদীতে জাতির জনকের ছোট ভগ্নিপতি শহীদ আবদুর সেরনিয়াবাদের শততম জন্মদিন উদযাপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: জাতির জনকের ছোট ভগ্নিপতি এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাদের শততম জন্মবার্ষিকী উদযাপন করেছে গৌরনদী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।

গতকাল রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গৌরনদী বাসস্টান্ডস্থ দলীয় কার্যালয়ে, সহিদ আবদুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,কেক কাটা ও রেলী বের করা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল অবেদীন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, কাউন্সিলর মোঃ সাহিন গাজী,মোঃ খোকন সিকদার,আতিকুর রহমান সামিম,ইক্তিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু সহ বিশিস্ট ব্যাক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।