× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে কবি সাহিত্যিকদের মিলন মেলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বাংলা সাহিত্যের উদীয়মান নক্ষত্র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলা

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ এবং দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার।

বক্তব্য রাখছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে সাহিত্যানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি রত্ন শিকদার রেজাউল করিম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

বিশেষ অতিথি ছিলেন, গবেষক সাইফুল আহছান বুলবুল, অবসরপ্রাপ্ত সচিব ও কথা সাহিত্যিক কবি মহাদেব বসু, সাবেক অধ্যাপক কবি আব্দুল হাকিম, অধ্যক্ষ কবি ড. হারিছ মিজান, প্রভাষক কবি প্রকাশ রায়, কবি প্রফুল্ল গাইন,কবি শাহে অালম রাড়ী।
কবি ও ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গবেষক প্রমথ সরকার, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মনতোষ দাস, কবি মুশফিক শুভ,কবি শেখ খলিলুর রহমান, কবি অাব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক ও গবেষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়েছিলো।


এ ক্যটাগরির আরো খবর..