গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা সদরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে গৌরনদী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি, দায়িত্বভার গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে গৌরনদী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি, দায়িত্বভার গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাইয়েদ নান্টু, নব নির্বাচিত সভাপতি মোঃ আনিচুর রহমান,সহ সভাপতি মোঃ মামুন মোল্লা,পরিচালক জুবায়েরুল ইসলাম সান্টু, লুৎফর রহমান দ্বীপ,মোঃ আল অমিন হাওলাদার, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আহসান হাবিব।
উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার, ইখতিয়ার হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক পৌর ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম রুমী ও বিশিষ্ট ব্যক্তিবর্গপ্রমূখ।



