× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গোল্ড প্লাটিনাম ফোন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি নোট ৫ ফোনের উইন্টার এডিশন বাজারে ছেড়েছে । এটি ১২৮ জিবি ভার্সনের। ফোনটি দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। ফ্যাবলেট ঘরানার এই ফোনটি গোল্ড প্লাটিনাম এবং সিলভার টাইটেনিয়াম কালারে পাওয়া যাবে।

ফোনটি যখন প্রথম বাজারে আসে তখন এটিকে বিল্টইন মেমোরি ছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ ছিল না। তখন এটি পাওয়া যেতো ৬৪ জিবি ভার্সনে। ফোনটির জনপ্রিয়তার কারণে এবার ১২৮ জিবি বিল্টইন মেমোরিতে উইন্টার এডিশন ছাড়া হলো।

ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির কিউ এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। সুপার অ্যামোলিড ডিসপ্লের এই ফোনটিতে আছে এক্সিনোসের ৭৪২০ মডেলের অক্টাকোর প্রসেসর, মালি টি৭৬০ এমপি৮ জিপিইউ। ফোনটিতে ৪ জিবি র‌্যাম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমোরি বাড়ানোর সুযোগ নেই।

এটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের।

ফিঙ্গারপ্রিন্ট ফিচার সমৃদ্ধ এই ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।

কোরিয়ার বাজারে ফোনটির মূল্য ৯৯৯,৯০০ কেআর ডব্লিউ। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৬৩ হাজার ৩৭৩ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..