× Banner
সর্বশেষ
ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী

গোলাপগঞ্জে ‘অজ্ঞান পার্টি’র ৩ সদস্য অস্ত্রসহ আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০১৭

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে চেতনানাশক ব্যবহার করে লুটপাট ও নাশকতাকারি চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ ও চেতনানাশক পাউডার জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো- গোলাপগঞ্জ ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
 সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত প্রায় এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে পরে গ্রিল কেটে ডাকাতির তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় বিষক্রিয়ায় মারা যান উপজেলার দাড়িপাতন এলাকার নাজমা খানম (৪০) ও ঘোষগাও এলাকার মুশফিকুর রহমান (৬৫)। বিষক্রিয়ায় আক্রান্ত হন অন্তত ১৪ জন। পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় চক্রের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..