× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নর্থ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মরহুম ইকবাল আহমদ চৌধুরী একজন দেশপ্রেমিক, শিক্ষানুরাগী ও নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গোলাপগঞ্জবাসীর কল্যাণে ইকবাল চৌধুরীর অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

ড. এ কে আব্দুল মোমেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইকবাল আহমদ চৌধুরী গতরাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে ভুগছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..