× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য

বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সাথে দেখা করতে গিয়ে আটক হয়েছেন মেহেদী হাসান শাওন নামের এক গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য। কারা কর্তৃপক্ষ শনিবার (২৩ আগস্ট) সকালে তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, আটককৃতর কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।

সিনিয়র জেল সুপার বলেন, শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মেহেদী হাসান শাওন কারাগারে বন্দি থাকা শিক্ষার্থী হুসাইন আল সুহানের সাথে দেখা করতে চায়। পরে তাকে শনিবার (২৩ আগস্ট) সকালে আসতে বলা হয়। সকালে কারাগারে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেয়। এসময় তাদের সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। ওইসময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায় তিনি ভূয়া ডিজিএফআই। বিষয়টি স্বীকার করে মেহেদী হাসান শাওন জানান তিনি ভুল করেছেন।

সিনিয়র জেল সুপার আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। জেল কর্তৃপক্ষ প্রতারনার ঘটনায়ও মামলা দায়ের করবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেদী হাসান শাওন নিজেকে কখনও ডিজিএফআই, কখনও বিজিবি আবার কখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা প্রতারণা করে আসছিল। চাকরি দেয়ার প্রলোভনসহ বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কি কারণে শিক্ষার্থী হুসাইন আল সুহানের সাথে দেখা করতে এসেছিলো সে বিষয়ে কোন কথা বলেননি ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য মেহেদী।


এ ক্যটাগরির আরো খবর..