× Banner
সর্বশেষ
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেট ও মৌলভীবাজার জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
গৃহহীন ও ভূমিহীনমুক্ত

সিলেট ও মৌলভীবাজার জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর মঙ্গলবার সারা দেশে ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এসময় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ হাজার ৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়। এর ফলে দেশে নতুন করে সিলেট ও মৌলভীবাজারসহ আরও ৯টি জেলার ৬০টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশে মোট গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা ৩২ এবং উপজেলা ৩৯৪টি।

গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা ১১টি জেলা হচ্ছে- সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও পটুয়াখালী।

সিলেট জেলার উপজেলাগুলো হল, বালাগঞ্জ, বিশ্বনাথ, সিলেট সদর, ওসমানী নগর, মৌলভীবাজারের কমলগঞ্জ।


এ ক্যটাগরির আরো খবর..