× Banner
সর্বশেষ
দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

নোয়াখালী প্রতিনিধি

গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর, অতঃপর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে এক তরুণী গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর২০২৫) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রাম থেকে ওই কিশরোরকে আটক করে ভুক্তভোগী গৃববধূর স্বজন ও প্রতিবেশীরা।

গ্রেপ্তার আরাফাত ইসলাম ওরফে সাকিব (১৭) বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বেচু মিয়ার নতুন বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ বছর আগে ভিকটিমের সঙ্গে একই উপজেলার সুন্দলপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন সম্পর্ক না থাকায় প্রতিবেশী কিশোর সাকিব ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দিত এবং রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। মোবাইল ফোনে ভিডিও কলে খারাপ অঙ্গভঙ্গি করত। গত সোমবার দিবাগত রাতে তরুণীর বসত ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে সাকিব। পরে দরজা খুললে মুহূর্তের মধ্যে সে ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুমে থাকা তরুণীর ভগ্নিপতি রুমের দরজায় খুলে সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তাদের বসতঘরে ধর্ষণ করে সাকিব।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া আরও বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে  আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..