× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

যৌতুকের জন্য গৃহবধূকে মাথা ন্যাড়া, স্বামীসহ গ্রেফতার-৪

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
গৃহবধূকে মাথা ন্যাড়া

দিনাজপুর থেকে মোঃ নাজমুল ইসলাম নয়ন ॥ দিনাজপুরে যৌতুকের কারণে মোছাঃ সোহাগী (২১) নামে এক গৃহবধুর মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে নির্যাতিতার স্বামী-শ্বশুরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের পশ্চিম দপ্তরীপাড়ার হাফিজ ইসলামের ছেলে ও নির্যাতিতার স্বামী জনি ইসলাম ওরফে সুমন (২৫), সুমনের পিতা হাফিজুল ইসলাম (২২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (৩০)।

এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের আদালতে প্রেরন করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন।

কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় ২ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ সোহাগীকে নির্যাতন করে শ্বশুরবাড়ীর লোকজন। নির্যাতনের এক পর্যায়ে সোহাগীর মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করে। দুপুরে আটক ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..