× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

গুলিতে নিহত হয়েছেন সালভাদরের প্রাক্তন ফুটবলার

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক এল সালভাদর জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আলফ্রেডো পাচেকো অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন । স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

সালভাদরের সান্তা আনা শহরের একটি পেট্রোল স্টেশনে পাচেকোসহ তার কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এমন সময়েই তাদের ওপর এলোপাতারি গুলি ছোড়ে অজ্ঞাত এক বন্দুকধারী।

আর এই হামলায় নিহত হন ৩৩ বছর বয়সি পাচেকো। হামলায় তার আরো দুই বন্ধু আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মধ্য আমেরিকার দেশ সালভাদরের রক্ষণভাগের খেলোয়াড় পাচেকো দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (৮৬) খেলেছেন। ক্লাব ফুটবলে মেজর লিগ সকারের ক্লাব নিউ ইয়র্ক বুলসের হয়েও খেলেছেন। তবে ২০১৩ সালে ম্যাচ পাতানোর দায়ে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..