× Banner
সর্বশেষ
জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল

গুরুতর আহত তালেবান নেতা মোল্লা মানসুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান নেতা মোল্লা ওমর দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে গোলাগুলিতে গুরুতর আহত হয়েছেন। বুধবার পাকিস্তানে এ ঘটনা ঘটে। তবে দলের প্রধান মুখপাত্র একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুর রশীদ দোস্তামের মুখপাত্র সুলতান ফাইজি জানিয়েছেন, জ্যেষ্ঠ তালেবান কমান্ডারদের বৈঠকে প্রথমে বাগবিতণ্ডা হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হন মোল্লা মানসুর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই তালেবান নেতা জানিয়েছেন, পাকিস্তানের পশ্চিমে কোয়েটায় জ্যেষ্ঠ তালেবান নেতা মোল্লা আবদুল্লাহ সারহাদির বাসায় বৈঠক চলছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের দিকে গুলি ছোড়ে। এতে অন্তত পাঁচ নেতা নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে মোল্লা মানসুরও রয়েছেন। একে-৪৭ রাইফেলের চারটি গুলি মানসুরের দেহে বিদ্ধ হয়েছে। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত জুলাইয়ে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশিত হয়। এরপরই মোল্লা মানসুরকে তালেবান নেতা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু প্রাক্তন নেতা মোল্লা ওমরের পরিবারের সদস্য ও তার অনুগতরা মানসুরের নেতৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা নিয়েও দলের ভেতরে বিভক্তি মাথাচাড়া দেয়।


এ ক্যটাগরির আরো খবর..