× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

গাড়িতে কাদা থাকলেই জরিমানা

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির গায়ে কিংবা চাকায়  কাদা থাকলে চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরে গাড়ির চালকদের ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। গাড়ির নম্বর প্লেট ধুলো-কাদায় অস্পষ্ট দেখা গেলে জরিমানার অঙ্কও বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, জরিমানার টাকা গোনার সঙ্গে সঙ্গে চালককেই তাৎক্ষনিকভাবে ওই ময়লা পরিষ্কার করতে হচ্ছে।

গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এছাড়া সৌন্দর্যহানি হয়, গাড়িতে এমন কোনো বিজ্ঞাপন সাঁটলেও জরিমানা করা হচ্ছে। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে।

নগর কর্মকর্তারা জানিয়েছেন, অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রংচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে। এতে নগরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তবে ফেসবুকসহ চীনা সামাজিক মাধ্যমগুলোতে নানজিং নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে।

চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে একজন লিখেছেন,‘আমার নিজের গাড়িতে ময়লা থাকলে, অন্যের তাতে কি?’

বেশ কয়েকজন লিখছেন নগর কর্তৃপক্ষ আসলে মানুষের পকেট থেকে কিছু টাকা খসাতে চাইছে। তাদের ভাষ্য, শহরের বাতাসের দূষণ নিয়ে নগর কর্তাদের কোনা মাথাব্যথা নেই।


এ ক্যটাগরির আরো খবর..