× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

গাইবান্ধা-৩ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন না ঐক্যফ্রন্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি।  এর আগে, জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডা. মইনুল হাসান সাদিক।

এসময় তিনি অভিযোগ করেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ভোট ডাকাতি, ভোটকেন্দ্র দখল, ব্যালট বক্স আগের রাতেই ভর্তির মহোৎসব ঘটেছে। এ কারণে এ আসনেও নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তাই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।

এছাড়া বাসদ মনোনীত বামগনতান্ত্রিক জোটের ‘মই’ প্রতীকের প্রার্থী কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ বৃহস্পতিবার তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়ন পত্র প্রত্যাহার করে কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ সাংবাদিকদের জানান, গত ৩০ ডিসেম্বর যে প্রহসনের নির্বাচন হয়েছে তাতে করে এই সরকারের অধীনে আর কোনও সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনও রকম সম্ভাবনা নেই। সে কারণে তার দল বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জানুয়ারি আসন্ন সংসদ নির্বাচন থেকে তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..