× Banner
সর্বশেষ
ভাঙা ছাতার অপেক্ষা নয়, অধিকারভিত্তিক রাজনীতিই সংখ্যালঘুদের ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই -পরিবেশমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়ায় থানায় সংঘর্ষের ঘটনার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পরিদর্শন আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম

গর্ভের শিশুকে হত্যা করে খুলনার রূপসা ব্রিজের ধারে ফেলে যায়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
গর্ভের শিশুকে হত্যা

গর্ভে থাকা অবস্থায় হত্যা করে শিশুকে নদীর ধারে ফেলে যায় পরিবার। মৃত নবজাতককে নদীর ধারে ফেলে যাওয়ার ঘটনায় সম্পৃক্ত থাকায় শিশুটির মা সালমা ও তার সহযোগীকে আটক করেছে র‍্যাব-৬।

২৩ নভেম্বর সোমবার ভোরে খুলনার রূপসা ফেরিঘাট এলাকায় শিশুটিকে ফেলে যাওয়ার পর দুপুরে তাদের আটক করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির মোল্লা জানান, গর্ভে থাকা অবস্থায় এই শিশুকে অপারেশনের মাধ্যমে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, সোমবার (২৩ নভেম্বর) সকালে রূপসা থানাধীন রূপসা ফেরিঘাট সংলগ্ন চর রূপসা গ্রামে জনৈক বাবুর চায়ের দোকানের পাশে নদীর পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যা শিশুর লাশ পাওয়া যায়। নবজাতকের মরদেহ কারা ফেলে গেছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

এ তথ্য জানার সঙ্গে সঙ্গে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি খুলনার একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং নবজাতকটির লাশ দেখে এই ঘটনার সাথে নবজাতকের মা সম্পৃক্ত বলে সন্দেহ করা হয়। এরপর ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব -৬। এক পর্যায়ে অপরাধীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় এবং তাদের গ্রেফতারে জোরদার অভিযান শুরু করে।

তিনি বলেন, অভিযানের এক পর্যায়ে জানা যায়, মৃত নবজাতক কন্যা শিশুর মা ও তার সহযোগী রূপসা থানাধীন বাগমারা গ্রামে হায়দার মাষ্টার এর ভাড়াটিয়া ময়না বেগম এর বাসায় অবস্থান করছে। এরপর আভিযানিক দলটি সোমবার বেলা ২টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় নবজাতক কন্যা শিশুর মা মোছা. সালমা বেগম (২২) এবং তার সহযোগী পুস্প বেগম ওরফে লিপি (৪০) কে আটক করে।

তবে রূপসা থানার ওসির ধারণার সঙ্গে মেলেনি মৃত শিশুটির মায়ের বক্তব্য। ওসির ধারণা পেটে থাকতেই ওই শিশুকে মেরে ফেলেছে তারা। যদি স্বাভাবিক মৃত্যু হত তাহলে এভাবে লুকিয়ে ফেলে যেতো না। কবর দিতো।

আটক সালমা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত রবিবার দিনগত রাত ২টার দিকে তার নিজ বাড়িতে মাতৃত্বকালীন প্রসব ব্যথ্যা শুরু হলে নবজাতক কন্যা শিশুটি ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে তার প্রতিবেশী খালা পুষ্প বেগম এর সহযোগিতায় নবজাতক কন্যা শিশুটিকে রূপসা ফেরিঘাট সংলগ্ন চর রূপসা গ্রামের জনৈক বাবুর চায়ের দোকানের পাশে নদীর পাড়ে ফেলে আসে।

আটককৃতদের রূপসা থানায় হস্তান্তর করাসহ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা জড়িত কিনা তা নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..