× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ঠাকুরগাঁওয়ে গরুর চামড়া ৫০টাকা, কোথাও আরো কম

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
গরুর চামড়া ৫০টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কোরবানির পশুর চামড়া পানির দরে বিক্রয় হয়েছে। এদিকে ছাগলের চামড়ার কোনও প্রকার বেচাকেনাই হচ্ছে না।

জেলার বিভিন্ন এলাকায় কোরবানিদাতারা ফড়িয়া বা মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট তাদের কোরবানির মাঝারি গরুর চামড়া ৫০ থেকে ৬০ টাকায় বিক্রয় হয়েছে। আর বড় গরুর চামড়া ১৫০-২০০ টাকায় গাভীর চামড়া ৪০ টাকায় বিক্রি হয়েছে। ক্ষেত্র বিশেষে এর চেয়েও কম দামে বিক্রয় করছেন। একটু ত্রুটিপূর্ণ চামড়া ২০ টাকা থেকে ৩০ টাকায়ও বিক্রয় হয়েছে।

এদিকে ছাগলের চামড়ার কোনও প্রকার বেচাকেনা হচ্ছে না বলেও জানা যায়। আর ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় তা কুকুরের খাদ্যে পরিণত হয়েছে। অনেকেই আবার চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন। চামড়ার দাম না থাকায় পশু কোরবানিদাতাদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। চামড়ার অর্থ না পেয়ে মলিন হয়ে গেছে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মুখ।

এ বিষয়ে সদর উপজেলার ফড়িয়ার চামড়া ব্যবসায়ী মাজেদুর রহমান বলেন, চাহিদা না থাকায় বকরি ছাগলের চামড়া তার ব্যবসা প্রতিষ্ঠানে ফ্রি দিয়ে গেছে। তবে লবণ, শ্রমিক ও পরিবহন খরচ উঠবে কিনা এই ভয়ে চামড়া মাটিতে পুঁতে দিয়েছেন তিনি। কোরবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিল না। তবে গরুর চামড়া সাহস করে ৫০টাকা থেকে ৩শ-৪শ টাকা দরে কিনেছেন মাজেদ, সুলতাসহ অনেকে।

গত বছর যে দাম ছিল তার চেয়ে দ্বিগুণ দাম কমে চামড়া বিক্রি করেছি। মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে দুই একজনের সঙ্গে কথা হলে তারা জানান, এলাকায় মুচি ছাড়া চামড়ার অন্য কোনো ক্রেতা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ছাগলের চামড়া কেনার লোক নেই। ফ্রি দিয়ে গেছে ব্যবসায়ীদের আড়তে। ঈদুল আযহার দিন দুপুরে কোরবানির পশুর চামড়া ফড়িয়াররা গ্রামে গ্রামে ঘুরে গরুর চামড়া কিনলেও ছাগলের চামড়া কিনতে অনিহা দেখা গেছে। চামড়া পচে যাওয়ার ভয়ে অনেকে স্থানীয় আড়ত গুলোতে বাকিতে দিয়ে যায় । তবুও ব্যবসায়ীরা খুশি না।

আড়ানীর চামড়া আড়তদার ইলিয়াস হোসেন বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে নিতে হচ্ছে। এ চামড়া কিনেও লাভ হবে কিনা জানা নেই। তারপরও কিনেছি। ফড়িয়াদের কাছে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়াও সমাজ প্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদেরও কাছে থেকে ফড়িয়াদের মতো দাম দিয়ে কিনেছি।


এ ক্যটাগরির আরো খবর..