× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

গরু ডিম পাড়ে, পনির গাছে ফলে! অবাক হওয়ার কিছু নেই

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

সম্প্রতি ব্রিটেনে খাদ্যের উৎস সম্পর্কে বাচ্চাদের জ্ঞান কেমন জানতে সমীক্ষা করেছিল একটি ডেয়ারি ফার্ম। সেখানে বাচ্চাদের উত্তর শুনে চোখ কপালে উঠতে বাধ্য। কেউ বলছে পনির গাছে ফলে তো আবার কেউ বলছে গরু ডিম পাড়ে।

বাচ্চারা অনেক কিছুই জানে না, ধীরে ধীরে সব দেখে শুনে তারপরই তাঁরা সব কিছু শেখে এটা স্বাভাবিক।। কিন্তু তাই বলে গরু ডিম পাড়ে ! আজ্ঞে হ্যা, খাদ্যের উৎস সম্পর্কিত একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই একটি তথ্য।

 ব্রিটেনে এ সমীক্ষা ১০০০ জন ৮ থেকে ১০-এর বাচ্চাদের ওপর চালানো হয়েছিল সমীক্ষা। আর সেখন থেকেই মিলেছে অভিনব উত্তর। এর আগেও অবশ্য ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশন নামক একটি সংস্থা ২৭ হাজার ৫০০ শিশুর মধ্যে একটি সমীক্ষা করেছিল। সেখানে প্রায় ৩০ শতাংশ বাচ্চা জানিয়েছিল পনির আসে গাছ থেকেই। তবে সব উত্তর যে বাচ্চারা ভুল দেয় তা কিন্তু নয়। দুধ কোথা থেকে পাওয়া যায়? এপ্রশ্নের উত্তরে গরু বলতে ভোলেনি তাঁরা। কিন্তু একই সঙ্গে গরু যে ডিম দেয় তাও বলেছে তাঁরা।

এমন বেহাল হাল কেন? ৮ থেকে ১০ বছর বয়স ছোট হলেও, গরু ডিম দেয় কিনা, সে প্রশ্নের উত্তর তো জানা যেতেই পারে। সংস্থা জানাচ্ছে, অধিকাংশ বাচ্চা জানেই না, দই কীভাবে উত্পন্ন হয়! সংস্থার তরফে বলা হয়েছে, সব স্কুলেই বচ্চাদের নানান পুষ্টিকর খাবার খেতে বলা হয়, কিন্তু বাচ্চারা জানতে পারে না কোথা থেকে আসছে সেই খাবার। ফলে খাবারের উৎস সম্পর্কে তাঁদের জ্ঞান থেকে যায় সেই সীমিতই।


এ ক্যটাগরির আরো খবর..