গরীব দুস্থ ও অসহায় আর্থিক অনুদানের মাঝে আর্থিক অনুদানের টাকার চেক দিলেন এম পি আনার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে গরীব দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই চেক বিতারণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

সরকারী নলডাঙ্গা ভ’ষণ রোডস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় ১৩ জন গরীব দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে ৫লক্ষ ১০হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কর্মীরা।

এম পি আনোয়ারুল আজীম আনার বলেন, আমি এমপি হওয়ার পর থেকে আমার নির্বাচনীয় এলাকায় গরীব দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রায় ১কোটি টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।