× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে ঘনীভূত লঘুচাপ গভীর নিম্নচাপের রূপ নিতে পারে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
ঘূর্ণিঝড় ‘আসানি’তে সাগর বিক্ষুব্ধ

দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

শাহীনুল ইসলাম বলেন, দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। কারণ, মাত্র লঘুচাপ হয়েছে, এরপর অনেকগুলো ধাপ পার হয়ে লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সুতরাং ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..