× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

গবেষকদের সত্য ইতিহাসবিকৃতি রোধ করছে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ‘ইতিহাসবিকৃতি, ধামাচাপা ও মিথ্যাচার- এ তিন অপকর্মরে জাল ছিন্ন করে সত্য উদঘাটন করছেন ইতিহাস ও রাজনীতি গবেষকরা। মুক্তিযুদ্ধ গবেষক শামছুল আরেফিনের গবেষণায় এটাই আবার প্রমাণিত হলো- বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের নেতা, তিনিই বীর আর রাজাকাররা যুদ্ধাপরাধী।’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স আয়োজিত `মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর অধিনায়ক এ এস এম শামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর পূর্তি` শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, আব্দুল ওয়াদুদ দারা এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কলামিস্ট আবেদ খান, সাংবাদিক সৌম্য বন্দোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

এ এস এম শামছুল আরেফিন ‘বাংলাদেশ ডকুমেন্টস ১৯৭১’, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান’, ‘বাংলাদেশের নির্বাচন’, ‘জিয়া-মঞ্জুর হত্যাকা- এবং তারপর’সহ ২০টি গ্রন্থের প্রণেতা।

এ এস এম শামছুল আরেফিন ১৯৫১ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে সেনাবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। শামছুল আরেফিন ১৯৮২ সালে মেজর হিসেবে অবসর নেওয়ার পর গবেষণার পাশাপাশি গণমাধ্যমে কাজ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..