সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯৩ টি পরীক্ষাগারে ১৩৮৪৭ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৯৫০ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৪৭ জনের। সুস্থ হয়েছেন ১৬৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৭৮৮ জন। মৃতের সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ৪৫১ জন। সারাবিশ্বে মৃত্যুর ৪ এবং সুস্থ্যতার হার ৯৬ শতাংশ।





