× Banner
সর্বশেষ
মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর

ACP
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর
গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‌‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা, সেটা নিয়ে সরকার চিন্তা করছে। বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য একটি ইকোসিস্টেম করতে হবে।

মিডিয়া ইকোসিস্টেমকে একটি প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। কিন্তু মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে। আর এরজন্য মিডিয়ায় একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে।

এ অবস্থা থেকে বের হতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পুরো ব্যবস্থাকে রেগুলেশনের মধ্যে আনতে পারলে তখন স্বয়ংক্রিয়ভাবেই সাংবাদিকরা ওয়েজবোর্ডের মধ্যে চলে আসবেন, সাংবাদিকরা মর্যাদাপূর্ণ জীবন পাবেন। আমরা খুব দ্রুত টেকসই, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ী।

তথ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই। জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের সামনে নতুন সম্ভাবনার সুযোগ এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..