× Banner
সর্বশেষ
দেশ অ্যাডভান্স হয়ে গেছে , ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় কৃষি মন্ত্রীর কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়-সবার সহযোগিতা চান কৃষি মন্ত্রী বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু পতনের মুখে ইরানে কট্টর ইসলামি শাসন নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলেন ছাত্রী যমুনা ছাড়লেন ড. ইউনূস শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয় – প্রধানমন্ত্রী

পিআইডি

খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে -প্রবাসী কল্যাণমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
শিগগিরই প্রবাসী কার্ড

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো।

তিনি বলেন, স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেবো।

আজ (শনিবার) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচী হাতে নিয়েছি তাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব,মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়। তিনি বলেন, বন্ধ শ্রমবাজার চালুর বিষয়েদ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।

প্রেস ব্রিফিং এ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী প্রেস ব্রিফিং এ বলেন, আমাদের এই সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।

এটা একটা বর্ডার এলাকা, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। এ অঞ্চলকে নদীভাংগণ হতে রক্ষা করতে জরুরী ভিত্তিতে যেখানে যা করা দরকার প্রয়োজন অনুযায়ী আমরা তাই করবো বলে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী প্রেস ব্রিফিং উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..