× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

পিআইডি

খিলক্ষেত দুর্গামন্দির অপসারণ নিয়ে তথ্য অধিদপ্তরের আইকনোটেক্সট প্রকাশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জুন, ২০২৫
খিলক্ষেত দুর্গামন্দির অপসারণ

ঢাকার খিলক্ষেত থেকে দুর্গামন্দির অপসারণের মাধ্যমে ধর্মীয় স্থাপনার সঙ্গে বৈষম্য করা হচ্ছে মর্মে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য সত্য নয় জানিয়ে  আইকনোটেক্সট প্রকাশ করেছে তথ্য অধিদফতর।

 গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে পূজা মণ্ডপটি সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আয়োজকদের অনুরোধ করা হয়। পরবর্তীতে পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে সে বছরের দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হলে বারবার বলা সত্ত্বেও তারা মন্ডপটি সরিয়ে নেননি। উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

উদ্ভূত পরিস্থিতিতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৬ জুন খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলা হয়। অভিযানকালে প্রথমে ১৫০টি দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার ও সবশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

রেলের জমিতে স্থাপনকৃত এ অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।

তথ্য অধিদফতর আজ এ বিষয়ে একটি আইকনোটেক্সট গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করে।


এ ক্যটাগরির আরো খবর..