× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

খালেদা-তারেকের মুক্তি দাবির অর্থ ভয়ংকর অপরাধীদের জন্য কান্নাকাটি -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘একইসাথে নির্বাচন-গণতন্ত্রের কথা বলা আর খালেদা-তারেকের মুক্তি দাবি আসলে নির্বাচনকে জিম্মি করে ভয়ংকর অপরাধীদের ফেরেশতা বানানোর পাঁয়তারা। একারণেই ঐক্য ফ্রন্ট তাদের সাত দফা পরিস্কার করতে পারেনি, আমার পাঁচ প্রশ্নের জবাবও দিতে পারেনি।’

সোমবার বিকেলে রাজধানীর  কচুক্ষেতে মিলি সুপার মার্কেটের সামনের চত্বরে  জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কাফরুল থানা জাসদ সভাপতি রাস মাসুদউর রহমানের  সভাপতিত্বে সভায় জাসদ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা ১৫ আসনে মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা ১৭ আসনে মীর হোসাইন আখতার ও ঢাকা ১৪ আসনে নূরুল আখতারের নাম প্রস্তাব করে হাসানুল হক ইনু বলেন, ‘এরা সামনের কাতারে থেকে বিএনপি-জামাতের জঙ্গি তান্ডব মোকাবিলা করেছে।’

‘গণতন্ত্রের বিকল্প সামরিকতন্ত্র নয়, মুক্তিযোদ্ধার বিকল্প রাজাকার নয়, উন্নয়নের নেত্রী শেখ হাসিনার বিকল্প আগুনসন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া নয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে শান্তি আর উন্নয়নের ধারা বজায় রাখতে রাজাকার-জামাত সমর্থিত বিএনপিকে ক্ষমতার বাইরেই রাখতে হবে, শেখ হাসিনার সরকারকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।’

ইনু বলেন, ‘যারা নির্বাচন-তফসিল পেছানোর দাবি করছেন, তারা আসলে নির্বাচন বানচাল করারই ষড়যন্ত্র করছেন।’

‘সরকারের কাছে নয়, নির্বাচন-তফসিল পেছানোর দাবি নির্বাচন কমিশনের কাছে করুন, খালেদা-তারেকের মুক্তির দাবির জন্য আদালতের বারান্দায় যান’, বলেন জাসদ সভাপতি।

তথ্যমন্ত্রী এসময় জাতীয় ঐক্যফ্রন্টের  নেতা ড. কামাল হোসেনের কাছে পাঁচটি প্রশ্ন পুণরায় উত্থাপন করে বলেন, ‘রাজবন্দির সংজ্ঞা কী, রাজবন্দির তালিকা কিভাবে তৈরি করবেন এবং তাতে কাদের নাম থাকবে? রাজনৈতিক মামলার সংজ্ঞা কী, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কী? সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপে ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে? সশস্ত্র বাহিনীকে বিচারিক মতা দেওয়ার নিয়ম কী? আইনের শাসন এবং নল যার হাতে তার কাছে কি বিচারিক ক্ষমতা দেওয়া যায়?’

জাসদ নেতৃবৃন্দের মধ্যে মীর হোসাইন আখতার, নূরুল আখতার, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, মোহাম্মদ নুরুন্নবী, মাইনুর রহমান প্রমূখ সভায় বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..