× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে – পানি সম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেনখাল খনন কর্মসূচি একটি বিপ্লবযা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। খাল খনন বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। ইতোমধ্যে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে ১৮০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খননের দৃশ্যমান কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। তিনি বলেনখাল খননের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার আমূল পরিবর্তন হবে।

মন্ত্রী আজ গাজীপুরে শ্রীপুর পৌরসভার চাপিলা পাড়ায় চৌক্কার খাল পরিদর্শন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেনবর্তমান সরকার হচ্ছে জনবান্ধব সরকারজনকল্যাণে সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকে কাজ শুরু করেছে। কৃষি কাজে সেচের ব্যবস্থা করামাছ উৎপাদন বৃদ্ধিপানির প্রবাহ বৃদ্ধি এবং জলাবদ্ধতা দূরীকরণের জন্য সরকার খাল খননকে গুরুত্ব দিচ্ছে। গাজীপুরসহ সারাদেশে খাল খননের পাশাপাশি খালের উভয়পাশে বৃক্ষ রোপণসহ সৌন্দর্যবর্ধন করা হবে বলে তিনি জানান।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেনবর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনকল্যাণে কাজ করেছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২০ হাজার কি. মি. খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেআগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ১৫ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন বলে তিনি জানান।

এর আগে মন্ত্রী শ্রীপুর উপজেলার চৌক্কার খাল পরিদর্শন করন। শ্রীপুর উপজেলায় মন্ত্রীকে স্বাগত জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলামজেলা প্রশাসক মোঃ আলম হোসেনপুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিনউপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার মোঃ সজীব আহমেদ।

এছাড়ামন্ত্রী শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দোখোলায় লবণদহ খাল এবং টঙ্গীতে গাঁছা খাল  পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..