× Banner
সর্বশেষ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ

খাগড়াছড়িতে শশ্মানের জন্য জমি দান করলেন জাহাঙ্গীর আলম সোহেল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

সারা বাংলাদেশে যেখানে শ্মশানের জমি দখল করার জন্য হামলা, ভাংচুর চলে সেখানে এক মুসলিম ভাই পুরনো শশ্মানের নানাবিধ অসুবিধার কথা বিবেচনা করে জমি দান করলেন। একেই বলে সম্প্রীতি। মানবতার নজির গড়লেন মুসলিম যুবক জাহাঙ্গীর আলম সোহেল।

আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন শশ্মানের জন্য ২০শতক জমি দান করলেন জাহাঙ্গীর আলম। অংহলাপাড়া জয়মঙ্গল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কার্বারী অংলাপ্রু এই জমির দলিল দান হিসেবে গ্রহণ করেন।

আরো পড়ুনঃ হিন্দু মুসলিম ভাই ভাই, এই কথা মাথায় রেখে কবরস্থানে জমি দিলেন অযোধ্যার হিন্দুরা

অংহলাপাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের শশ্মানের জন্য স্থায়ীভাবে জমি দান করে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন রামগড় পৌর এলাকার মরহুম সামছুল হক কালা মিয়ার সন্তান সোহেল। জমি দানের মধ্যদিয়ে এলাকার পাহাড়ী-বাঙ্গালী মানুষের মধ্যে সম্প্রীতি আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন এলাকাবাসী।

সোহেল বলেন, এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের কথা চিন্তা করে আমার মরহুম পিতা টিলাভুমিতে শশ্মানের জন্য জায়গা দেন আমি তাদেরকে টিলাভুমিতে সমস্যায় পড়তে দেখে নিচু জমি লিখিতভাবে দেয়ায় কথা চিন্তা করি এবং আজকেই দানপত্র করে দেই।

কার্বারী অংলাপ্রু বলেন, একজন মুসলিম হয়ে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শশ্মানের জন্য জমি দান করলেন এটি নজির হয়ে থাকবে অসহিস্নুতা, বর্বরতার সাম্রাজ্যে। একেই বলে মানবতা যেখানে জাত বা ধর্ম বড় ন্য, বড় হল মানবতা।


এ ক্যটাগরির আরো খবর..