× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ক্ষমা চাইতে হবে খালেদা জিয়াকে

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘বাংলাদেশের শিশু-কিশোর পর্যন্ত সবাই জানে মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছেন, কত মা-বোন ইজ্জত দিয়েছেন এবং কত মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন তিনি বলছেন হিসাব সঠিক নয়। আমার মনে হয়, এ জন্য তাঁকে তওবা করাতে হবে, জাতির কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে।’ বলেছেন নস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শুক্রবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নানা ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ প্রমুখ।

এর আগে মন্ত্রী তাহিরপুরে বাদাঘাট পুলিশ ফাঁড়ি এবং ধর্মপাশার  ধাতিয়াপাড়ায় লায়েক ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের দোতলা ভবনের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..