× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ভোলায় ক্লিনিক কর্মীকে অটো রিক্সা থেকে নামিয়ে হাত পা বেঁধে গণধর্ষণ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ ভোলার দৌলতখান উপজেলায় অটো রিক্সা থেকে নামিয়ে এক ক্লিনিক কর্মীকে হাত পা বেধে চার যুবক গণধর্ষণের করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ঐ ক্লিনিক কর্মীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার হালিমা খাতুন স্কুল এন্ড কলেজে নিয়ে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। ভিকষ্টিম ক্লিনিক কর্মী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১০টার দিকে অটো রিক্সায় করে ফিরছিলেন সে। রাত প্রায় ১০টার দিকে উপজেলার হালিমা খাতুন স্কুল এন্ড কলেজের সামনে চার যুবক অটো রিক্সাটি থামিয়ে কথা আছে বলে জোর করে কলেজের ভিতর নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। প্রায় অধা ঘন্টা পর ভিকষ্টিমের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ধর্ষকদের মধ্যে দুজনকে চিহ্নিত করা হলেও পুলিশ এখন পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভোলা সদর হাসপাতালের ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী জানান, ভূক্তভোগির মেডিকেল পরীক্ষা নিরিক্ষার শেষে প্রাথমিক ভাবে আলামত সংগ্রহ করা হয়েছে। দৌলতখান থানার ওসি তদন্ত সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকষ্টিম হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা তার খোঁজ খবর নিচ্ছি। প্রাথমিক ভাবে আমরা দুজনের নাম পেয়েছি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..