এ এম রেসিডেন্সিয়াল স্কুল এর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নয়ন, দিনাজপুর: এ এম রেসিডেন্সিয়াল স্কুল এর আয়োজনে দিনাজপুর সদর উপজেলার উপশহর ৩ নং মিতালী মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এ এম রেসিডেন্সিয়াল স্কুল এর পরিচালনা পর্ষদ কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতাউর রহমান চৌধুরী সভাপতিত্বে দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ক খ মোহাম্মদ আলাওল হাদি বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম , প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ মিঞা, অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক সহ শিক্ষক – শিক্ষার্থী ও আভিভাবক বৃন্দ ।

ক্রীড়া প্রতিযোগিতার পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দদের আগমন ও আসন গ্রহণ ,ফুল দিয়ে বরণ ও বেজ পরিধান , পতাকা উত্তোলন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ,গীতা পাঠ ও কুচকাওয়াজ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল কুদ্দুস ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।