বিএসএফ কতৃক পিটিয়ে হত্যা করা গরু রাখালের লাশ ৯ দিন পর হস্তান্তর

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল কে ভারতের বিএসএফ কর্তৃক পিটিয়ে হত্যা করা হয়। তার লাশটি ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ ।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার সময় লাশটি হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তর বিষয়টি অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন নিশ্চিত করে বলেন লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে । উল্লেখ্য গত ২২ জানুয়ারি ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা  তাকে পিটিয়ে হত্যা করেন।হানিফ শার্শা থানার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।