× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ক্রিকেটার শাহাদাত দম্পত্তির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানী ৩১ অক্টোবর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যের গৃহকর্মী নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আগামী ৩১ অক্টোবর আসামীদের আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল আত্মপক্ষ শুনানির জন্য এ দিন ঠিক করেন। এ দিন মামলাটির সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমান সাক্ষ্য প্রদান করেন। এ সাক্ষীর সাক্ষ্য প্রদানের পর রাষ্ট্রপক্ষ আর সাক্ষ্য দিবে না জানালে বিচারক সাক্ষ্য গ্রহণ শেষ করে আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেন। সাক্ষ্য গ্রহণকালে জামিনে থাকা আসামী শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য ট্রাইব্যুনালে হাজির ছিলেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষে বাদী সাংবাদিক খন্দকার মোজাম্মেল হকসহ ৭ জনের সাক্ষ্য গ্রহণ করল ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপী (১১) আদালতে নির্যাতনের বিষয় অস্বীকার করে সাক্ষ্য দেন। উল্লেখ্য, মিরপুরের ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৫ নম্বর রোডে শাহাদাতের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো হ্যাপি। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর সাংবাদিক কলোনির ৩ নম্বর রোডের মাথায় হ্যাপিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মিরাজ উদ্দীন নামে এক ব্যক্তি। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহাদাত দম্পতির বিরুদ্ধে ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলার পর ওই বছর ১৩ সেপ্টেম্বর হ্যাপি ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর কাছে নির্যাতনের বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করেন। সেখানে শাহাদাতের স্ত্রী বকাঝকা এবং লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া এবং খুন্তির ছ্যাঁকা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। মামলায় ২০১৫ সালের ২৯ ডিসেম্বর মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ২০১৫ সালের ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী নিত্যকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

এরপর ওই বছর ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে আদালত তারও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর ২০১৫ সালের ১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ নিত্যের এবং গত ৮ ডিসেম্বর হাইকোর্ট শাহাদাতের জামিন মঞ্জুর করলে তারা কারামুক্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..