× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

কালীগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ উদ্ধোধন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  কালীগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট  ২০২০ উদ্ধোধন করা হয়েছে, ৭২ রানে তালেশ্বর ক্রীকেট একাদশ জয়লাভ করেছে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী। উদ্বোধনী খেলায় ৭২ রানে তালেশ্বর  ক্রীকেট একাদশ জয়লাভ করে।

শুরুতে টসে জয়ী তালেশ্বর ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইছাহক আলী ও বিপুল স্মৃতি একাদশ ১২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান করে। বিজয়ী তালেশ্বর দলের টোফেল ২৫ রান ও ৪ উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ সভাপতি অজিৎ ভট্টাচার্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, সহ-সম্পাদক সাংবাদিক জামির হোসেন, সদস্য সাখাওয়াৎ হোসেন ও আনিচুর রহমান সহ ক্রীড়া সংগঠনের কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও ফরহাদ হোসেন। ধারাভাষ্যে বর্ণনা করেন খোরশেদ আলম ও কামাল হোসেন। ১৬ দলের অংশগ্রহনে এ টুনামেন্টের মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম”। খেলার ম্যান অব দি ম্যাচের পুরস্কার স্পন্সর করেন মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাইমুর রহমান রাজিব।


এ ক্যটাগরির আরো খবর..