ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয় ক্ষতি

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে লস অ্যাঞ্জেলস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে ফার্নান্ডো ভ্যালীতে হটাৎ করে আগুন লেগে যায় ফলে কেউ কিছু বুঝে ওঠার আগে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক অবকাঠামো ভস্মীভূত হয়েছে, ক্ষয় ক্ষতি ও হয়েছে ব্যাপক বলে জানা যায়।

শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল লস অ্যাঞ্জেলস কেন্দ্রের উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালীর বিভিন্ন এলাকার সাত হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে বলে জানায় দমকল কর্মকর্তারা। তারা আরো জানান, দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে।

দমকল কর্মকর্তারা জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বয়সের এক ব্যক্তি মারা গেছে। রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তবে এ দাবানলের কারণ জানা যায়নি। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ লোককে সরিয়ে নেয়া হয়েছে। এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।