× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

পিআইডি

ক্যাডেটরা আদর্শ নেতৃত্বের প্রতীক -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
কুমিল্লা ক্যাডেট কলেজ মসজিদে শিক্ষার্থীদের সমাবেশে 

একটি জাতির অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো নৈতিকতা ও দেশপ্রেম। বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদেরকে সুশৃঙ্খল, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়া হয়ে থাকে। ক্যাডেটরা আদর্শ নেতৃত্বের প্রতীক। বলেছেন ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ দুপুরে কুমিল্লা ক্যাডেট কলেজ মসজিদে শিক্ষার্থীদের সমাবেশে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ক্যাডেট কলেজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নানা ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীরা একত্রে বসবাস করে। এতে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এরূপ মনোবৃত্তি সমাজে সম্প্রীতি বজায় রাখা ও দেশের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদেরকে ধর্মীয় ও নৈতিক গুণাবলিতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

উপদেষ্টা আরো বলেন, ক্যাডেট কলেজের শিক্ষক, প্রশিক্ষক ও পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার দৃঢ় ভিত্তি রচনা করে। সততা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, অধ্যবসায় ও সহমর্মিতা প্রভৃতি গুণাবলি চর্চার মাধ্যমে ক্যাডেটরা চরিত্রবান ও সৎ মানুষে পরিণত হয়। নৈতিক মূল্যবোধের এই চর্চাই তাদেরকে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে অনুপ্রেরণা যোগায়।

অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে  এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..