× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

ডেস্ক

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট ও পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত

জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট ও সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করব।

তিনি বলেন, পিআর জনগণ বোঝে না— এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।

ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

একটি দল সহযোগিতা করছে না- এমন অভিযোগ তুলেছেন জামায়াতের এই নেতা। তবে ওই দলটির নাম উল্লেখ না করে তিনি বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে- তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।


এ ক্যটাগরির আরো খবর..