× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কোরআনেই লেখা মুসলিমদের গোমূত্র পান করা উচিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

প্রতিবেশী ডেস্ক : মুসলিমদের গোমূত্র পান করা উচিত। চিকিৎসায় সেটা কাজে দেবে। কোরআনেও নাকি এমনটাই লেখা রয়েছে। এই দাবি আর কারওর নয়, স্বয়ং যোগগুরু রামদেবের।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে গিয়ে রামদেব বলেন, চিকিৎসার জন্যই মুসলিমদের উচিত গোমূত্র পান করা। পাশাপাশি তিনি জানান, হিন্দু কোম্পানি বলে ‘পতঞ্জলি’-র নাম খারাপ করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘কোরানেই লেখা রয়েছে যে, চিকিৎসার জন্য গোমূত্র খাওয়া যায়। কয়েকজন হিন্দু কোম্পানি আখ্যা দিয়ে পতঞ্জলি’র নাম খারাপের চেষ্টা চালাচ্ছে। তাদের এটাই মূল লক্ষ্য। কিন্তু যাঁরা এটা তৈরি করেছে সেই হামদার্দ ভাইকে কখনও আমি কিছু বলেছি। ওঁদের আমি সবসময় সমর্থন করি। এর পাশাপাশি হিমালয় ড্রাগ কোম্পানিকেও সমর্থন করি। আর হিমালয় গ্রুপের ফারুক ভাই আমাকে যোগ গ্রাম তৈরির জন্য জমি দিয়েছেন। কিছু লোক যদি এ ধরনের অভিযোগ আনেন, তাহলে বলতে হবে তারা শুধু ঘৃণার দেওয়াল তৈরি করবে।’

বাবা রামদেবের পর পতঞ্জলির প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার কে পাবেন? এদিন সেকথাও জানালেন যোগগুরু।

যোগগুরু জানালেন, কোনও ব্যবসায়ী বা নির্দিষ্ট কেউ নন। পতঞ্জলির উত্তরাধিকার পাবেন ৫০০ জন সাধু। যাঁদের তিনি নিজের হাতেই প্রশিক্ষণ দিয়েছেন। এর সঙ্গে বলেন, ‘আমি কখনও ছোট ব্যাপার নিয়ে ভাবি না। আমি বড় কথা ভাবি। আমি আমাদের দেশের পরবর্তী ৫০০ বছরের কথাই ভেবেছি। আগামী একশো বছর অন্তত পতঞ্জলি গ্রুপ থাকবে। যাওয়ার আগে আমার উত্তরাধিকার অবশ্যই রেখে যাব।’


এ ক্যটাগরির আরো খবর..