× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

কোভিড-১৯ এর সংক্রমণ কমলে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের থেমে থাকা কাজ শুরু হবে -পর্যটন প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ৯ জুন, ২০২১

কক্সবাজার, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছিলাম। এরই মধ্যে কোভিড-১৯ মহামারির সংক্রমণ শুরু হওয়ায় এই কাজ বাধাগ্রস্ত হয়েছে। কোভিডের সংক্রমণ কমলে আমরা আবার পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের থেমে থাকা কাজ শুরু করবো।
আজ কক্সবাজারের হোটেল শৈবালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর আয়োজনে ‘কক্সবাজারস্থ খুরুশকুলে শেখ হাসিনা টাওয়ারসহ পর্যটন জোন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। পর্যটন শিল্পকে কিভাবে আবার শক্তিশালী করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজারের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখায় স্থানীয় জনগণের ভূমিকা রাখতে হবে। লোকজনকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এই পর্যটন নগরীর পরিবেশ আরো সুন্দর হলে অধিকসংখ্যক দেশি-বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসবেন যা থেকে সরাসরি উপকৃত হবেন স্থানীয় জনগণ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..