× Banner
সর্বশেষ
হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ীর সামনে সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু,ফজল সিকদার,সামাদ ফকির,মাওলানা আমান উল্লাহ শেখ,মাহবুব সিকদার,ফোরকান শিকদার,মো,শাহীন সিকদার,পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,গত দু’বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়ণে একটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর কিছু দিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে ব্রীজটির নির্মাণ বন্ধ হয়ে যায়।

এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজটি পুনরায় চালু করার জন্য বক্তরা দাবী জানায়।
উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম বলেন,ঠিকাদার ব্রীজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন।কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..