× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান বিষয়ে প্রস্তুতিমূলক সভা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
টাইফয়েড টিকাদান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ে কো-অডিনেশন ও প্রি-ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: মাসুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস,এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার,শেখর রঞ্জন ভক্ত,অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: জসীম উদ্দিন শেখ, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
প্রি-ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভায় ডা. কুমার মৃদুল দাস জানান, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে­ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ৩৫ হাজার শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন গ্রহণের  জন্য vaxepi.gov.bd  এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..