× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে (যুগ্ম-সচিব) পদোন্নতি জনিত কারণে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী,পৌর প্রকৌশলী রাজিব কুমার ভক্ত,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, রতন সেন কংকন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে,রামশীল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক কৃষ্ণ বিশ^াস,ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, গ্রাম পুলিশ ফায়েকুজ্জামান বক্তব্য রাখেন।

২৪তম বিসিএস ক্যাডারের মুহম্মদ কামরুজ্জামান ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ–উজ–জামান, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও বদলির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..