× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্কুল ছাত্রীর আত্মহত্যা 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পায়েল বালা (১৪) নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২১মে) সকাল ১১ টায় কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পায়েল বালা জাঠিয়া গ্রামের রঞ্জন বালার মেয়ে এবং কোটালীপাড়া শাহানা রশীদ বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, পায়েল বালা তাঁর বাবার কাছে স্কুলে যাওয়ার জন্য একশত টাকা চায়। তার বাবা চাওয়া মাত্র টাকা দিতে না পারায়। এ ঘটনা ঘটিয়েছে ওই স্কুল ছাত্রী।
কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন খান বলেন, পায়েল বালার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যুর ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..