× Banner
সর্বশেষ
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের নামে গণ্ডগোল করছে বিএনপি-জামায়াত

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ রাখতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত গণ্ডগোল সৃষ্টি করছে বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছেন, তখন কোটা পদ্ধতির সংস্কার হবেই। তিনি তার কথার বরখেলাপ করেন না। কোটা সংস্কার করার একটি প্রক্রিয়া আছে। তাই আন্দোলনকারীদের ধৈর্য রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই দেশের প্রত্যেকটি শিক্ষার্থী মেধাবী হয়ে গড়ে উঠবে। বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন এবং আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।


এ ক্যটাগরির আরো খবর..