× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ডেস্ক

নৌকা থেকে ৭৬০ মিলিয়ন ডলারের কোকেন জব্দ অস্ট্রেলিয়ান পুলিশের

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
কোকেন জব্দ অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডের উপকূলে সন্দেহভাজন একটি নৌকা আটকের পরে অস্ট্রেলিয়ান পুলিশ ২.৩ টন রেকর্ড পরিমান কোকেন জব্দ করেছে।

আজ ২ ডিসেম্বর সোমবার এ ঘটনায় জড়িত ১৩ জনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, আটক হওয়া কোকেনের বিক্রয় মূল্য ছিল ৭৬০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৪৯৪ মিলিয়ন ডলার)।

 তদন্তকারীরা ব্রিসবেনে সাংবাদিকদের বলেছেন, মাদকগুলো দক্ষিণ আমেরিকার একটি অজ্ঞাত দেশ থেকে পরিবহন করা হচ্ছিল।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমান্ডার স্টিফেন জে বলেছেন, কমানচেরো মোটরসাইকেল গ্যাং একটি বড় ধরনের চোরাচালানের অভিযানের পরিকল্পনা করছে, এ তথ্য পাওয়ার পর মাসব্যাপী তদন্ত চলে এবং গত শনিবার ও রবিবার তাদের গ্রেপ্তার করা হয়।

জে বলেন, ‘চোরাকারবারীরা সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় মাদক পরিবহনের চেষ্টা করছিল। এর জন্য, কয়েকশ কিলোমিটার (মাইল) উপকূলে ভাসমান একটি মাদার জাহাজ থেকে মাদক দুটি নৌকাতে করে দেশে ঢোকানোর চেষ্টা করছিল।

তাদের প্রথম নৌকাটি ভেঙ্গে যায় এবং দ্বিতীয় নৌকাটি গত শনিবার ধরা পড়ে। সন্দেহভাজনদের কয়েক ঘন্টা সমুদ্রে আটকে রেখে পুলিশ নৌকায় অভিযান চালায়। ওই অভিযানে বিপুল পরিমান মাদক আটক করা হয়।’ মাদার জাহাজটি আন্তর্জাতিক জলসীমানাতেই অবস্থান করছিল এবং ওই জাহাজ আটক করা হয়নি বলে জে জানান।


এ ক্যটাগরির আরো খবর..